চবিতে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ, হল ও শাটল খোলা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৭:৪৯ পিএম

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় ক্যাম্পাসে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাগ ডেসহ সকল ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও শাটল ট্রেন ও আবাসিক হলগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং সশরীরে চলবে চলমান পরীক্ষাসমূহ। তবে কোনো বিভাগ চাইলে মৌখিক পরীক্ষা অনলাইলেও নিতে পারবে।

সভা শেষে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই অনলাইন ও অফলাইনে ক্লাস ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে অনলাইন ও অফলাইন দুই ভাবেই ক্লাস নিতে পারবে। এ ছাড়া বিভাগুলো চাইলে অনলাইনে মৌখিক পরীক্ষা, ভাইবা ও ব্যবহারিক পরীক্ষাও নিতে পারবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবাসিক হল ও শাটল ট্রেন যথারীতি চলবে। এগুলোও বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সরকার থেকে কোনো ধরনের নির্দেশনা এলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত