স্কয়ারের স্মার্ট গ্লুকোমিটার ‘কনটোর প্লাস ওয়ান’

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:০১ পিএম

রক্তের গ্লুকোজের মাত্রা নির্ণয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি ‘এসেনশিয়া ডায়াবেটিস কেয়ারের’ স্মার্ট গ্লুকোমিটার। এটি বাজারে পাওয়া যাচ্ছে ‘কনটোর প্লাস ওয়ান’ নামে। প্যানাসনিক হেলথ কেয়ার হোল্ডিংয়ের একটি সহপ্রতিষ্ঠান এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান গতকাল এই গ্লুকোমিটারের মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন এসেনশিয়া ডায়াবেটিস কেয়ারের বিজনেস ম্যানেজার জয়ন্ত সাহা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান, মাহমুদুর রহমান ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত