বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড
পদ ও যোগ্যতা : ফায়ার ইন্সপেক্টর (স্টাফ লেভেল-৪) ১ জন। আইটি/কম্পিউটার সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা বিজ্ঞানসহ ন্যূনতম এইচএসসি এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন মাসের সার্টিফিকেট কোর্স পাস। তাপ, গ্যাস বা পাওয়ার প্ল্যান্টে সমপদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মূল বেতন : ২৩০০০ টাকা।
৩১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। ((http://bifpcl.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনসহ অন্যান্য তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির www.bifpcl.com) এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড, (বিপিডিবি এবং এনটিপিসি লিমিটেডের একটি যৌথ প্রতিষ্ঠান) ইউনিক হাইটস (বোরাক) লেভেল ১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬
বাংলাদেশ ব্যাংক
পদ ও যোগ্যতা : বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে ১ম বিভাগ/শ্রেণি বা সমমান ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
একই তারিখে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৮ বছর এবং সিনিয়র অফিসার (চিকিৎসক) পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বাংলাদেশ ব্যাংকের এই (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ পর্যন্ত।
যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ ডিসেম্বর ২০২১, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন
