দৈনিক শনাক্তে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সবার ওপরে ফ্রান্স

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০২:২০ এএম

মহামারী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ফ্রান্স। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন। দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকলেও প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র। আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে মারা গেছে ২ হাজার ৩৮৬ জন। আর ফ্রান্সে মৃত্যুসংখ্যা ৪৬৭ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ হাজার ৪০২ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে ৩ হাজার। আর মহামারীতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে আরও ৩৩ লাখের বেশি মানুষ, যা এক দিন আগের তুলনায় ১২ লাখ বেশি। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৫ কোটি ৯৭ লাখে পৌঁছেছে। 

গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের মতো দেশগুলো। 

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছে ৬৭ হাজার ৮০৯ জন। স্পেনে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন আক্রান্ত এবং মারা গেছে ৩৮২ জন। এ সময় ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৭৪০ জন এবং মারা গেছে ৩৩৮ জন। গত এক দিনে যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৩২৬ জন এবং মারা গেছে ৪৩৯ জন। এ সময় কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫১২ জন এবং মারা গেছে ২৬০ জন। জার্মানিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৪০৮ জন এবং মারা গেছে ১৮৪ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১১৮ জন এবং মারা গেছে ১৬১ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ৯৯ হাজার ১২৬ জন এবং মারা গেছে ৪৮৯ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩২ জন, পোল্যান্ডে ২৫২ জন, কানাডায় ১৮০ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন, গ্রিসে ১০৪ জন, হাঙ্গেরিতে ৭৪ জন, ভিয়েতনামে ১২৬ জন ও মেক্সিকোতে মারা গেছে ১১৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত