রাজধানীর মালিবাগে সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেছে ইলেকট্রো মার্ট। গতকাল রবিবার ইলেকট্রো মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুুরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুচ্ছাফা মজুমদার, মো. নুরুল আফছার, পরিচালক নুরুল আজিম সানি, মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (রিটেল ডিভিশন) মো. জুলহাক হোসাইনের উপস্থিতিতে সেলস ও ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষে রয়েছে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের প্রতিটি পণ্যে মাসব্যাপী ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। বিজ্ঞপ্তি
×
