দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড লার্নিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘দি চ্যালেঞ্জেস অব দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও এম রিয়াজুল করিম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসহাক মিয়া, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, সাহেদ সেকান্দার, মো. শহীদ হাসান মল্লিক, এসইভিপি আনিসুল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি
×
