আইসিএমএবির নতুন প্রেসিডেন্ট মামুনুর রশিদ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৮ এএম

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে মো. মামুনুর রশিদ এক্স-ইনডেক্স কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক এবং এক্স-ইনডেক্সের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সদস্য হিসেবে কর্মরত।

এ ছাড়া মামুনুর রশিদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভাইস প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সদস্য। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত