করটিয়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৪ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের করটিয়া শাখা সম্প্রতি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। ব্যাংকের করটিয়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান দুই শতাধিক কম্বল বিতরণ করেন। এ সময় করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, ডুবাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল মান্নান, করটিয়া সা’দত বাজার বণিক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক সায়মন হাসান তালুকদার রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত