সম্প্রতি শুটিং শেষ হয়েছে রুবেল আনুশ পরিচালিত ওয়েব ফিকশন ‘বাবার লেখা চিঠি’র। রাকায়েত রাব্বির রচনায় এতে অভিনয় করেছেন আশিষ খন্দকার, মনিরা মিঠু, সালহা খানম নাদিয়া, মোহাম্মদ সালমান, ইমরান কৌশিক। পরিচালক জানালেন, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে গত মাসের শেষ দিনে শুটিং শুরু হয়। শেষ হয় ২ ফেব্রুয়ারি।
রুবেল আনুশ বলেন, ‘একটা মেয়ে যখন ঘর থেকে পালিয়ে যায় তখন তাদের এটা বোধে আসুক- আমি আসলে কাদের ফেলে যাচ্ছি, কাদের রেখে যাচ্ছি, যারা এতটা বছর বুকভরা স্বপ্ন নিয়ে আমাদের মানুষ করলো তাদেরও কিছু বলা থাকতে পারে। হয়তো এই সব জটিলতার ক্ষেত্রে দুই ফ্যামিলি বসেও কিন্তু একটা মিউচুয়াল সিদ্ধান্তে আসতেও পারে। সব বাবা মায় চায় তার মেয়ে অথবা ছেলে সুখে থাক। এমন ভাবনা নিয়েই নির্মাণ করেছি ওয়েব ফিকশনটি। আর নাদিয়ার সাথে আমার প্রথম কাজ। সে কাজ এর ব্যাপারে খুবই আন্তরিক এবং সিরিয়াস।’
ওয়েব ফিকশনটির চিত্রগ্রহণ করেছেন মহি শান্ত, সম্পাদনা করেছেন শরিফ চৌধুরী, আবহ সংগীত করেছেন সোহেল রাজ। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মাহবুবুর রহমান টুনু। লাইভ টেকনোলজি ব্যানারে নির্মিত ওয়েব ফিকশনটি ১৪ ফেব্রুয়ারি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
