চুয়াডাঙ্গা কারাগারে স্বামী হত্যার আসামির মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫ এএম

চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্বামী হত্যা মামলার আসামি হালিমা খাতুন (৬৫) মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকেলে ওই নারী হাজতিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

কারাগার সূত্রে জানা গেছে, হালিমা খাতুনের স্বামী আবু বক্কর সিদ্দিক ২০১৬ সালে ৯ ফেব্রুয়ারি নিজ বসতঘরে খুন হন। পরে নিহতের মেয়ের জামাই এমদাদুল হক বাদী হয়ে শাশুড়ি হালিমা খাতুনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় হালিমা খাতুনকে ২০২১ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে হালিমাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সেই থেকে হালিমা খাতুন চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেলার শওকত হোসেন মিয়া জানান, বিকেলে কয়েকজন কয়েদির সঙ্গে মুড়ি খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হালিমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত