টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল-অক্ষর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৯ এএম

আহমেদাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে একদিনের ম্যাচে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার স্বাদ পেল টিম ইন্ডিয়া।

এবার কলকাতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে আসন্ন সীমিত ওভারের এই সিরিজে সহ-অধিনায়ক লোকেশ রাহুল এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে পাচ্ছে না ভারত। তাদের বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন রুতুরাজ গাইকওয়ার্ড ও দীপক হুডা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং চোটে পড়েন রাহুল। অন্যদিকে, সদ্য কভিড-১৯ থেকে সেরে ওঠেছেন অক্ষর। পুরোপুরি সেরে ওঠার জন্য এই দুই ক্রিকেটার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন কাটাবেন।

ভারতের হালনাগাদ করা টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভাস খান, হার্শেল প্যাটেল, রুতুরাজ গাইকওয়ার্ড, দীপক হুডা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত