চলমান আইপিএলের মেগা নিলামের সঞ্চালক হিউ এডমিডেস পড়ে গেলেন আচমকাই। মনে করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। যার ফলে থমকে রয়েছে নিলাম।
শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে নিলাম চলছিল। তাকে পাওয়ার জন্য লড়াই হচ্ছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। এর মধ্যেই থমকে যায় নিলামের কার্যক্রম।
নিলাম সঞ্চালনার মধ্যে অজ্ঞান হয়ে পড়েন এডমিডেস। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আপাতত মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে।
চলছে আইপিএলের ১৫তম আসরের নিলাম। শনিবার দুপুরে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই মেগা নিলাম চলবে রবিবার পর্যন্ত। এবার চূড়ান্ত নিলামে উঠেছে ৬০০ ক্রিকেটারের নাম।
