চৌদ্দগ্রামে ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাই আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত হাফেজ আহম্মেদ হত্যাকাণ্ডের মূল হোতা তার বড় ভাই আব্দুল মালেককে (৬০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের একমাত্র আসামি আব্দুল মালেককে কুমিল্লার লালমাই উপজেলার কলমিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

মাত্র এক শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

গত শুক্রবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের উত্তরপাড়া হাজীবাড়ীতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশি অভিযানে হত্যাকাণ্ডের মূল হোতা আব্দুল মালেককে লালমাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত