বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (হার্ডওয়্যার/সফ্টওয়্যার) ২ জন। কম্পিউটার বিজ্ঞানে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তরসহ স্নাতক সম্মানে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ অথবা কম্পিউটার বিজ্ঞানে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি পাস অথবা কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা সমজাতীয় প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতাসহ কম্পিউটার ডিসিপ্লিনে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) ২ জন। মেকানিক্যাল ডিসিপ্লিনে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা সমজাতীয় প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতাসহ মেকানিক্যাল ডিসিপ্লিনে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং) ২ জন। মেকানিক্যাল ডিসিপ্লিন বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা সমজাতীয় প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতাসহ সিভিল ডিসিপ্লিনে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) ১ জন। ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা সমজাতীয় প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতাসহ ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) ১ জন। এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। টেলিটকের এই (http://bogmc.teletalk.com.bd) ওয়েবসাইট অথবা পেট্রোবাংলার এই www.petrobangla.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ ডিসেম্বর ২০২২, পৃষ্ঠা ৮ এবং ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন
