নতুন রূপে বাটা স্নিকার ফেস্ট স্নিকার কালচার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১ পিএম

জনপ্রিয়তা এবং চাহিদার পরিপ্রেক্ষিতে বাটা এই বছরের ‘স্নিকার ফেস্ট ২০২২’ আয়োজন করেছে ‘নিউ স্টাইলস ফর কুল কমফোর্ট’ থিমে। এতে রয়েছে নতুন ডিজাইনের আরামদায়ক এবং স্টাইলিশ কালেকশন।

এই বছরের ‘স্নিকার ফেস্ট ২০২২’-এর অ্যাম্বাসেডর ছিলেন সেলিব্রিটি ফারহান আহমেদ জোভান এবং সাফা কবির। ক্যাম্পেইনের অংশ হিসেবে বাটা গত ৭ জানুয়ারি জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বাটা রকওয়ে উইথ ঢাকা ব্রডকাস্ট’ নামে একটি ইনডোর কনসার্ট আয়োজন করে।

‘স্নিকার ফেস্ট ২০২২’ ক্যাম্পেইনের আরেকটি ধাপ ‘বাটা লাইভ আওয়ারস’ যা ব্র্যান্ডের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে প্রকাশিত একটি লাইভ শপিং ইভেন্ট ছিল। এই সেশনে দর্শকরা ফ্ল্যাট ডিলসহ তাদের প্রিয় স্নিকার কেনার এবং লাইভ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত