মুক্তি সিনেমা মুক্তির আগেই ইফতেখার চৌধুরীর নতুন ওয়েব ফিল্মে যুক্ত হলেন রাজ রিপা। ওয়েব ফিল্মের নাম ‘রক্ষা’। এই ওয়েব ফিল্ম প্রযোজনা করছেন রফিকুল ইসলাম চৌধুরী রনি।
পরিচালক জানালেন, এই ওয়েব ফিল্মের প্রোডাকশনের সম্পূর্ণ কাজ তুরস্কে হবে। শুটিংও হবে তুরস্কে এবং এই সিনেমায় তুরস্ক ও বাংলা ভাষা ব্যবহার করা হবে।
এই সিনেমায় আরও একটা চমক আছে। কী সেই চমক? ইফতেখার চৌধুরী জানালেন, এই সিনেমায় নতুন একজন হিরো লঞ্চিং করবেন এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।
রাজ রিপা বলেন, ‘ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায় মূল ভূমিকায় কাজ করেছি। ছবিটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে আবারও নতুন কাজে যুক্ত হলাম। আমি ওনার কাছে সত্যিই কৃতজ্ঞ।’
ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়েব ফিল্ম ‘ড্রাইভার’ মুক্তি পেয়েছে সম্প্রতি। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, মোশাররফ করিমসহ আরও অনেকে।
