অভিষেকে ট্রিপল সেঞ্চুরি, বিশ্ব রেকর্ড গড়লেন সাকিবুল গনি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৪ এএম

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিবুল গনি। তার এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকল কলকাতার সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ ।

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে মিজোরামের বিপক্ষে এই রেকর্ড গড়েন গনি। ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ে নামেন তিনি। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন ৩৪১ রানে থামে ২২ বছর বয়সী এই তরুণের ইনিংস।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সাকিবুল। ৪০৫ বলে ৫৬ চার ও ২ ছয়ে এই ইতিহাস গড়া ইনিংসটি সাজান তিনি। স্ট্রাইক রেট ৮৪.২০। মোতিহারের বাসিন্দা এই তরুণ এর আগেও ক্লাব ক্রিকেটে দ্বি-শতরান করেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগের বিশ্ব রেকর্ডও ছিল ভারতের। ২০১৮-১৯ মৌসুমে মধ্যপ্রদেশের ব্যাটার অজয় রোহেরা হায়দরাবাদের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ২৬৭ রান। এই রেকর্ডই ভাঙলেন সাকিবুল। তাও অভিষেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত