রশিদদের ড্রেসিংরুমে থাকবেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ এএম

অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক মিডল অর্ডার ব্যাটার স্টুয়ার্ট লকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যিনি এক সময় প্রধান কোচ হিসেবে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। আফগানদের কোচ হিসেবে লর প্রথম মিশন আবার বাংলাদেশ সিরিজ।

৫৩ বছর বয়সী স্টুয়ার্ট ল ২০১১-১২ সালে বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনেই প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলে টাইগাররা। তবে মাত্র ৯ মাসেই শেষ হয়ে যায় তার বাংলাদেশ অধ্যায়।

পরে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন ল।

সিলেটে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে শনিবার চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। পিএসএল খেলতে পাকিস্তানে থাকা রশিদ খান, মোহাম্মদ নবি ও রহমানউল্লাহ গুরবাজ সোমবার চট্টগ্রামে পৌঁছাবেন বলে খবর।

বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে তিনটি হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। ঢাকায় টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে- ৩ ও ৫ মার্চ।

আরো পড়ুন

আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত