তানজিন তামান্নার প্রথম কবিতার বই ‘কুরিয়ার সিরিজের কবিতা’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৪ পিএম

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো দ্বিতীয় দশকের অন্যতম কবি তানজিন তামান্না’র প্রথম কবিতার বই ‘কুরিয়ার সিরিজের কবিতা’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘উড়কি’। শিল্পী মোজাই জীবন সফরী’র ‘ফর্ম-ফোর’ চিত্রকর্ম অবলম্বনে করা হয়েছে বইটির প্রচ্ছদ।

দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার সঙ্গে জড়িত থাকলেও এবারই প্রথম কবিতার বই প্রকাশ পেলো তানজিন তামান্নার। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় উড়কি’র স্টলে (স্টল নং: ৫৭৮)। এছাড়া যারা বইটি পেতে চান তারা [email protected] ঠিকানায় ই-মেইল করতে পারেন। বিনিময় মূল্য ধরা হয়েছে ১২৫ টাকা।

প্রথম কবিতার বই প্রকাশের প্রসঙ্গে তানজিন তামান্না বলেন, ‘কুরিয়ার সিরিজের কবিতা আমার প্রথম কবিতার বই। একদিন বই বের হবে এরকম ইচ্ছে তো ছিলোই। উড়কি এবার আমার বই করার জন্য এগিয়ে এলো। আমার পাণ্ডুলিপিও প্রস্তুত ছিল আর বইটিও হয়ে গেলো। তা না হলে বইটি প্রকাশ পেতে আরও দেরি হতো বলে মনে হয়। প্রথম প্রকাশের আনন্দ অন্যরকম! ভালো লাগছে।’

সাহিত্যচর্চার অংশ হিসেবে তিনি ‘ওয়াকিং ডিসট্যান্স’ নামের এক সাহিত্যভিত্তিক ওয়েবজিন সম্পাদনার সঙ্গেও যুক্ত আছেন। দীর্ঘদিন ধরে ছোটকাগজ ও বিভিন্ন ওয়েবজিনে লেখালেখি করছেন তানজিন তামান্না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত