ভারতীয় নাগরিকের মোবাইল ফোন উদ্ধার, ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৫ পিএম

ভারতীয় নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর আহম্মেদ টিপু (৩২), মো. নয়ন (৩২), মো. আশিকুর রহমান শান্ত (৩৬) ও মো. চঞ্চল (৩৮)।

রবিবার ডিএমপি জানায়, রাজধানীর পল্লবী এলাকা থেকে শনিবার গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভারতীয় নাগরিকের ছিনতাই হওয়া ফোনটি সহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ভারতীয় নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চলতি মাসের ৮ তারিখে মিরপুরের শাহআলী থানায় একটি মামলা করা হয়। গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম মামলার ছায়া তদন্তে নেমে ফোনটি উদ্ধার ও ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত