ওয়েব সিরিজে জুটি গড়লেন আফসানা মিমি-আজম খান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৫ পিএম

২০১৫ সালে শখ থেকে অভিনয় শুরু করেছিলেন আজম খান। এর পর থেকে নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে। হাল সময়ের ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। এবার নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেতাকে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজ নিয়ে এখনই কোনো তথ্য দিতে চাইছেন না আজম খান। তবে উচ্ছ্বাস প্রকাশ করলেন, সহ-অভিনেতা আফসানা মিমিকে পেয়ে!

এ বিষয়ে তিনি বলেন, ‘আফসানা মিমির সাথে আগেও বেশ কয়েকটা কাজ করেছি। টেলিভিশনের প্রিয় মুখ তিনি। সবার প্রিয় একজন অভিনেত্রী, আমার কাছেও তিনি ভীষণ পছন্দের অভিনেত্রী। সহ-শিল্পীকে খুব সহজেই আপন করে নিতে পারেন। ফলে চরিত্রের সাথে মিশে যাওয়াটা সহজ হয়। এই ওয়েব সিরিজটি করতে গিয়ে সেটা আরো বেশি উপলব্ধি করেছি।’

ওয়েব সিরিজের গল্পে দেখা যাবে, জাফর এবং সাফিয়া কাজ করেন একটি পাঁচ তারকা হোটেলে। হোটেলটির গেস্ট রিলেশন্স ম্যানেজার জাফর, অন্যদিকে সাফিয়া প্রতিদিন সন্ধ্যায় হোটেল লবীতে পিয়ানো বাজান। জাফর ও সাফিয়া চরিত্রেই অভিনয় করছেন আজম খান ও আফসানা মিমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত