মেষ : এ সপ্তাহে কালপুরুষের প্রভাবে জাতক যেকোনো কাজ যাতে বৈবাহিক সম্পর্ক আছে তাতে সাফল্য লাভ করবেন। অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃষ : এ সপ্তাহটা কাউন্ট লুই হ্যামনের চ্যালদিন সংখ্যাতত্ত্বের প্রণালি অনুসারে আপনি চলার পথে একা হয়ে পড়বেন। মনোবল হারাবেন না, স্থির থাকুন।
মিথুন : আপনার এ সপ্তাহে অর্থভাগ্য ভালো। মঙ্গললগ্ন আপনাকে কোনো শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে। যেমন তৈলচিত্র, ছাপচিত্র, বুটিক ইত্যাদি।
কর্কট : নিষ্ক্রিয় মঙ্গলের ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। প্রতারক হতে সাবধান।
সিংহ : পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতিতে ব্যবসায় লাভবান হবেন।
কন্যা : রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় এ সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। বড়দের সমীহ করাই উত্তম।
তুলা : আপনি রাহুর ত্রিপাদদৃষ্টি গোচর হয়েছেন শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। এবার স্নেহ জাতীয় খাদ্য পরিহারের চেষ্টা করুন, লাভবান হবেন।
বৃশ্চিক : দশমে রবির অবস্থান, ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে নিকটাত্মীয়ের বা বান্ধবীর প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : জন্মকুণ্ডলীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভদৃষ্টির কারণে জাতকের পুত্রসন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : কারক কুণ্ডলীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো বৈষয়িক সম্পদ হাতছাড়া হতে পারে। সাবধান।
কুম্ভ : সপ্তশূন্য চক্রানুযায়ী এ সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।
মীন : এ সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সংবরণ করুন।
