নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত শনিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পতœীতলা-১৪ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল নাদিম আরেফিন।
তিনি বলেন, ‘বিএসএফের ইউনিফর্ম পরা দিলিপ কুমার মাতাল অবস্থায় বাংলাদেশের সীমান্তে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় কালুপাড়ার লোকজন তাকে আটক করে আমাদের খবর দিলে আমরা দিলিপকে আমাদের হেফাজতে নিই।’ দিলিপ কুমারের কাছ থেকে একটি রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
