পুলিশ মেমোরিয়াল ডে-তে আইজিপি

বিল পাসের দায়িত্ব ডিসি নয় এসপিকে দেওয়া উচিত

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৩:৪০ এএম

পুলিশ সদস্যদের মৃত্যুতে দেওয়া আর্থিক অনুদান প্রক্রিয়া নির্বিঘœ করতে বিল পাসের দায়িত্বে জেলা প্রশাসকদের (ডিসি) না রেখে পুলিশ সুপারদের (এসপি) দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার পুলিশ বাহিনীর প্রধান এ মন্তব্য করেন।

বেনজীর আহমেদ বলেন, ‘জুনিয়র কোনো পুলিশ সদস্যের মৃত্যুর পর ৫ লাখ টাকা আর্থিক অনুদান পেত পরিবার। তখন বিল পাস করতেন এসপি। সরকার ২০২০ সালে ৮ লাখ করার পর সেই বিল পাস করেন জেলা প্রশাসকরা। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।’ এ প্রসঙ্গে তিনি জানান, ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় মারা গেছেন ৩৭৭ পুলিশ সদস্য। এর মধ্যে মাত্র ৭৯ পরিবার টাকা পেয়েছে। বাকি সব আটকে আছে।

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে গতকাল বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি। এর আগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও তাদের পরিবারের সদস্যের হাতে

স্বীকৃতি স্মারক তুলে দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত