সাদা বিদ্যুৎ বাংলাদেশের

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:০২ এএম

অপেক্ষার ফল সুমিষ্ট হয়। বিসিবি এ প্রবাদ মাথায় রেখেছিল। তাই পেস বোলিং কোচ খোঁজায় তাড়াহুড়ো না করে অপেক্ষা করেছিল ভালো কিছুর। শেষে সম্ভবত সেরাটাই পেল। দক্ষিণ আফ্রিকান পেস গ্রেট অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে পেল বাংলাদেশ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেই কাজ শুরু করবেন ডোনাল্ড। থাকছেন এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। দায়িত্ব পাওয়ার পর ডোনাল্ড বলেন, ‘এটা বিশেষ একটি দিন, দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকে আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিচ্ছি। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকব। ডমিঙ্গোর সঙ্গে আবার নিবিড়ভাবে কাজ করব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত