ইউক্রেনে অন্তত ৩৫১ বেসামরিক মানুষ নিহত

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০১:২৮ এএম

রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনে অন্তত ৩৫১ বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে শনিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) জানিয়েছে। তারা জানায় এ সময় আহত হয়েছে ৭০৭ জন। 

হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে প্রচণ্ড লড়াই চলছে, এমন অনেক এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। 

এ ছাড়া হাতে আসা অনেক তথ্যের বস্তুনিষ্ঠতাও এখনো নিশ্চিত নয়। সংস্থাটি বলেছে, হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে। 

শনিবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। 

ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতি বা মানবিক করিডরের ঘোষণা-কোনোটিই মানছে না। শহর দুটিতে হামলা অব্যাহত রয়েছে। 

ওএইচসিএইচআর বলছে, ভোলনোভাখা শহরে শত শত মানুষকে হতাহত করার অভিযোগ উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত