মেলায় অভিনেতা-নির্মাতা নিকুল কুমারের প্রথম বই

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১:২৯ পিএম

জনপ্রিয় অভিনেতা নিকুল কুমার মণ্ডল। নির্মাতা হিসেবেও সম্প্রতি নিয়মিত হয়েছেন তিনি। এর মধ্যে বেশ কিছু নাটক দিয়ে দর্শকের নজর কেড়েছেন। এবার এই অভিনেতা হাজির নতুন পরিচয়ে৷ লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন নিকুল। এবারের একুশে বইমেলায় প্রকাশ হয়েছে তার প্রথম বই ‘ফানুস’। এটি মূলত একটি নাটকের বই। প্রকাশ করেছে সপ্তর্ষি। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন গেট সংলগ্ন ১৩ নং স্টলে পাওয়া যাচ্ছে ‘ফানুস’ বইটি।

গত ২৫ ফেব্রুয়ারি বইয়ের মোড়ক উন্মোচন হয় বইটির। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের স্ত্রী ও মানবাধিকারকর্মী তন্দ্রা ভট্টাচার্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ও লেখক মাসুদ পথিক। আরও ছিলেন অভিনেত্রী শানারেই দেবী শানু, লেখক ও গায়ক লুৎফর হাসানসহ অনেকেই।

নিজের প্রথম বই নিয়ে নিকুল বলেন, ‘এ আবেগটা বলে বোঝানো যাবে না। ফানুস, আমার প্রথম বই, প্রথম অনুভূতি। যারা নাটকের বইটি পড়েছেন প্রায় সবাই তাদের ইতিবাচক মতামত দিয়েছেন। এটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’মেলায় গিয়ে ‘ফানুস’ বই কিনতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন নিকুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত