দেশের সব মানুষকে ২০৩০ সালের মধ্যে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। তিনি বলেছেন, ‘ষাটোর্ধ্ব বয়সী দেশের প্রত্যেক মানুষ যাতে ভালো থাকে, চিকিৎসাসহ চারটি মৌলিক চাহিদা নিজেরা মেটাতে পারেন, সেজন্য সরকার এ পেনশন চালু করছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়ক উদ্বোধনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘১৮ বছরের পর কেউ পেনশনের আওতায় যুক্ত হয়ে ৬০ বছর পর্যন্ত চালিয়ে যেতে পারেন, তাহলে নির্ধারিত সময়ের পর সরকার প্রতি মাসে তাকে দ্বিগুণ হারে টাকা দেবে।’
