মানিকের অনুবাদে ‘রোহিঙ্গা সংকট’ নিয়ে ১৬টি লেখা মলাটবন্দী

আপডেট : ১০ মার্চ ২০২২, ০২:৪০ পিএম

বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত ১৬টি লেখার অনুবাদ গ্রন্থ ‘রোহিঙ্গা সংকট : তৃতীয় নয়ন’। অনুবাদ করেছেন সাংবাদিক মাহফুজুর রহমান মানিক, এটি তার প্রথম একক গ্রন্থ।

মানিক জানান, বিদেশি লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রাজনীতিকদের পাশাপাশি রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লেখা, যা প্রকাশ হয় কম্বোডিয়ার খেমার টাইমসে।

তিনি বলেন, প্রকাশিত লেখাগুলোর মাধ্যমে যেমন রোহিঙ্গা সংকটের ঘটনা প্রবাহ জানা যাবে, তেমনি বাংলাদেশ কীভাবে এগিয়ে এসেছে তার স্বরূপ বোঝা যাবে। যেমন; কয়েকটি লেখার শিরোনাম— মিয়ানমারে সেনা অভ্যুত্থান রোহিঙ্গাদের জন্য দুঃসংবাদ, রোহিঙ্গাদের সমর্থনে জো বাইডেনের এগিয়ে আসা উচিত, বাংলাদেশ যেভাবে মিয়ানমারকে চাপে ফেলতে পারে, রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ জীবন নিশ্চিত করুন, রোহিঙ্গা সংকট: বিশ্বের লজ্জাজনক নীরবতা ইত্যাদি।

‘রোহিঙ্গা সংকট : তৃতীয় নয়ন’ প্রকাশ করেছে ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, দাম রাখা হয়েছে ১৬০ টাকা। আর ভূমিকা লিখেছেন সমকালের সম্পাদক (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসেন (মঞ্জু)।

একুশে বইমেলায় ঐতিহ্যের ৩৫ প্যাভিলয়ন, তাদের আউটলেট নির্বাচিত ছাড়াও অনলাইনে ‘রোহিঙ্গা সংকট : তৃতীয় নয়ন’ অর্ডার করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত