শুক্রবার সকাল ১০টায় কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশের রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কেআইবি ট্রেনিং হলে পঞ্চগড় জেলা সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এক সভায় সাবেক যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান ফারুকীকে সভাপতি এবং কৃষিবিদ মো. আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক, কৃষিবিদ আব্বাস আলীকে কোষাধ্যক্ষ, আবু দেলওয়ার হোসেন রুবেলকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নয়ন তানবীরুল বারীকে প্রচার সম্পাদক, প্রকৌশলী আশরাফুল ইসলামকে দপ্তর সম্পাদক, অ্যাডভোকেট মিনহাজ প্রধান রাব্বীকে ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক করে ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুকী বলেন, পঞ্চগড় একটি বি ক্যাটাগরির জেলা, বাজেটে জেলাটি প্রাপ্য অংশ হতে বঞ্চিত। পঞ্চগড়ে আরো দুটি উপজেলা যুক্ত করার দাবি তুলে ধরেন তিনি।
মো. আব্দুর রহমান বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে পাঁচটি উপজেলার সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে এক জায়গায় বসিয়ে কমিটি করা অনেক দুরুহ একটি বিষয় ছিল।
এর আগে কৃষিবিদ আব্বাস আলী আহ্বায়ক কমিটির আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেন। ভবিষ্যতে আর্থিক লেনদেন অডিট আকারে আনার নিশ্চয়তা দেন।
সভায় অন্যদের মধ্যে প্রকৌশলী আইনুল হক, শিক্ষাবিদ সাইফুল ইসলাম লাবু, পিকেএসএফ এর ডিএমডি মো. মশিয়ার রহমান, মো. মেসবাহুল হক ( ডিরেক্টর ব্যানবেইস) সারোয়ার মহসিন, কৃষিবিদ আবু জাফর আনসারী, রবিউল ইসলাম (সিনিয়র এডি, ইউজিসি) প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা সবাই পঞ্চগড় জেলার টেকসই উন্নতির প্রতিশ্রুতি দেন ও শপথবাক্য পাঠ করেন।
