ব্রাহ্মণবাড়িয়া

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:৩২ এএম

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে আনন্দ সমাবেশ, শিশুদের মাঝে মিষ্টি বিতরণ, শোভাযাত্রা ও কেককাটা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা জানান সদর থানার ওসি এমরান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মশিউর রহমান লিটন, সাংবাদিক নেতা সৈয়দ মো. আকরাম, মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশ^জিৎ পাল বাবু, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত