সুনামগঞ্জে বর্ধিত সময়ের মধ্যেও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না করার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন উপজেলা থেকে আসা হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলনের কার্যকরী সভাপতি ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
