সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। তবে বনে বাঘের দেখা মেলা ভার। আর তার ওপর বাঘের দেখা মিললেও নিজের নিরাপত্তার বিষয়টি তো আছেই।
সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকেরা একসঙ্গে চারটি রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল ঘটনার সাক্ষী হলেন।
রবিবার সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত কচিখালী থেকে ফেরার পথে পর্যটকেরা এই অনন্য দৃশ্য দেখার সুযোগ পান।
টেলিভিশন সাংবাদিক ও সুন্দরবন নিয়ে কাজ করা মোহসীন-উল হাকিম এক ফেসবুক পোস্টে এ ঘটনার কথা জানান।
তিনি জানান, সুন্দরবনে একসঙ্গে চারটি বাঘ দেখার সৌভাগ্য সত্যি বিরল। ছবিটি তুলে পাঠিয়েছেন খুলনার তাপস দা। তিনি দি ওয়েভ এর গাইড। দি ওয়েভ ছাড়াও পর্যটকবাহী লঞ্চ সুপতির যাত্রীরাও দেখেছেন একই দৃশ্য।
