মার্কেন্টাইল ব্যাংকে ১৩তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের তিন সপ্তাহ মেয়াদি ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। গত রবিবার মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি ও মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
