মেহেরপুরে ‘মুজিবের মেয়ে’

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২:০৯ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো কাচখেলা রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘মুজিবের মেয়ে’। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জকে অনুধাবন করে বাঙালি জাতিসত্তার জাগরণ- এই নাটকের মূলমন্ত্র। বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলা নাট্যধারা মেনে বর্ণাত্মক রীতিতে রচিত ‘মুজিবের মেয়ে’ বর্তমান সময়ের নাটক। নান্টু রায়ের কবিতা অবলম্বনে নাটকটি রচনা করেছেন নাসরীন মুস্তাফা এবং পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা। অভিনয় করেছেন- সায়েম সামাদ, আসমা-উল-হুসনা, মুনমুন খান, তাবেদার-ই-রসুল চান্নু, শামীম আহমেদ, এন আই টিপু, মুস্তাফিজ শেখ, মির্জা সম্রাট, মিন্টু সরদার, হাসিব হক, শরিফুল ইসলাম, ফারহান রুমি ও ওয়াহিদুল ইসলাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত