প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষ (এনএসডিএ) কর্র্তৃক আয়োজিত ‘ÔSkills Trend of 21st Century : Country Perspectives, Policy Options and InterventionsÕ ’ শীর্ষক একটি সেমিনার গতকাল রবিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠান শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষ কর্র্তৃক তৈরিকৃত গ্রন্থাগার ‘শব্দপাঠ’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল। বিজ্ঞপ্তি
