শেওড়াপাড়ায় সাবেক পুলিশ কর্মকর্তার ‘আত্মহত্যা’

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯:৪৯ পিএম

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাড়ি থেকে ফরিদ উদ্দিন নামে অবসরপ্রাপ্ত পুলিশের এক সার্জেন্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেওড়াপাড়ায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তিনি। অন্য তলায় থাকেন তার ভাই-বোনরা।

রবিবার ভোরে ওই বাড়ির পঞ্চমতলার ফ্ল্যাটে ফ্যানের হুকের সঙ্গে রশি লাগিয়ে তিনি ‘আত্মহত্যা করেন’ বলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানান।

চাকরিতে থাকা অবস্থায় ফরিদ স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন জানিয়ে ওসি বলেন, বাড়ির পঞ্চমতলায় নির্মাণ কাজ চলছে। সবার অগোচরে ফরিদ পঞ্চমতলায় গিয়ে ফ্যানের হুকের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ভোর ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।

ওসি হাফিজুর বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনদের সঙ্গে ফরিদের ‘জটিলতা’ ছিল, এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত