দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।
রবিবার (২৭ মার্চ) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ সমর্থন জানানো হয়।
এতে বলা হয়, সবসময় জনগণের রাজনীতি করে বিএনপি। তাই জনকল্যাণে যেকোন দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে এ নৈতিক সমর্থন।
বিএনপির পক্ষ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) বাম গণতান্ত্রিক জোট যে হরতাল ডেকেছে এবং যেসব রাজনৈতিক দল ও সংগঠন এ হরতালে সমর্থন দিয়েছে, যেসব দল জনগণের জন্য রাজনীতি করে; সবাইকে হরতালের সমর্থনে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়।
