সেন্টমার্টিনে ২ এপ্রিল থেকে জাহাজ চলাচল বন্ধ

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৪:২৬ এএম

সামনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও চলতি পর্যটন মৌসুমে পর্যটক কমে যাওয়াকে কারণ দেখিয়ে আগামী ২ এপ্রিল থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জাহাজ মালিক সমিতি ও স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার বিকেলে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চলতি পর্যটন মৌসুমে সরকারিভাবে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩০ জুন পর্যন্ত। এছাড়াও আসন্ন বর্ষা মৌসুমে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পর্যটকদের সংখ্যা কমে আসায় জাহাজ মালিকরা ২ এপ্রিল পর্যন্ত সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেন।’

সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘আগে সেন্ট মার্টিন দ্বীপের ৯০ শতাংশ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন অধিকাংশ মানুষ পর্যটকদের ওপর নির্ভরশীল। পর্যটন ব্যবসা করে তাদের জীবন-জীবিকা চলে। কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে দ্বীপে পর্যটকের আগমন বন্ধ হয়ে যাবে জেনে ইতিমধ্যে ৩০টিরও বেশি হোটেল-রেস্তোরাঁ ও শতাধিক দোকানপাট বন্ধ হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত