প্রিন্সেস ডায়ানা-ম্যাডোনাদের ফটোগ্রাফার মারা গেছেন

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৬:৪৭ পিএম

বিখ্যাত ফটোগ্রাফার প্যাট্রিক ডেমারশেলিয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ডেমারশেলিয়ারের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন তার প্রতিনিধি।

এই ফরাসি ফটোগ্রাফার ছবি তুলেছেন বিখ্যাত সব ব্যক্তি, সঙ্গীত তারকা ও মডেলদের। দৃশ্যবন্দী করেছেন প্রিন্সেস ডায়ানা, বিয়ন্সে, ম্যাডোনা ও জেনিফার লোপেজের ছবি।

image

এছাড়া ডেমারশেলিয়ার কাজ করেছেন বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত ফ্যাশন কোম্পানির সঙ্গে। তাদের মধ্যে আছে— দিওর, শ্যানেল, ইয়েভস সেঁত লরেন্ত, টমি হিলফিগার ও ক্যারোলিনা হেরেরা।

এই ফটোগ্রাফারের তোলা ডায়ানার ছবি ১৯৯১ সালের ডিসেম্বর ইস্যুতে কাভার করে ভোগ ম্যাগাজিন। পরে এই বিখ্যাত ছবি ২০১৬ সালে লন্ডনের জাতীয় পোর্ট্রেট গ্যালারিতেও প্রদর্শিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত