ইমাম সেজে আত্মগোপনে অবশেষে গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১:০৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমাম সেজে আত্মগোপনে থাকা প্রতারণাসহ অর্ধডজন মামলার আসামি রায়হানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সিলেটের কোম্পানিগঞ্জ থানার বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পাগলা থানা পুলিশ। পরে গতকাল দুপুরে তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার রায়হান উপজেলার টাংগাব ইউনিয়নের রৌহা গ্রামের আবদুল মজিদ ওরফে মোতালেবের ছেলে।

পুুলিশ জানায়, আসামি রায়হান দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলায় ইতিমধ্যে চার বছরের সাজা হয়েছে। এছাড়া আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সে আল-আমিন ছদ্মনাম নিয়ে সিলেটের কোম্পানিগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামের শরাফত মসজিদে ইমামতির চাকরি নিয়ে আত্মগোপন করে। শুক্রবার রাতে পাগলা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ‘অর্ধডজন মামলার আসামি প্রতারক রায়হানকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত