গুজরাট টাইটানসের বিপক্ষে ইনিংসের প্রথম ওভার করেছিলেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় বলেই আউট করেন ম্যাথু ওয়েডকে। এর পরের ওভারে উইকেট পাননি। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে ৯ রান দিলেও উইকেট ছিল না। শেষ ওভারে দুই উইকেট তুলে নিয়ে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে বোলিং কোটা শেষ করেন মোস্তাফিজ। শেষ ওভারে মাত্র ৪ রান দিয়েছেন। তার দারুণ বোলিংয়ে ৬ উইকেটে ১৭১ রানে থামে গুজরাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই আইপিএল খেলতে সরাসরি ভারতের মুম্বাইয়ে পৌঁছান মোস্তাফিজ। সেখানে তিন দিন কোয়ারেন্টাইন শেষে গতকাল দিল্লি ক্যাপিটালের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই দারুণ বোলিং করলেন তিনি।
×
