মেষ : বৃহস্পতি গ্রহের দুর্ভটাবস্থানের ফলে বৃহৎ কৃষিপণ্যের রপ্তানির সুযোগ পেতে পারেন। মুকুল মালায় সজ্জিত ম-পে পূজার পর অর্থ প্রাপ্তি হতে পারে।
বৃষ : প্রতœতত্ত্বের গবেষণায় জাতক জড়িয়ে পড়তে পারেন। বর্তমান প্রযুক্তির সাহায্যে সঠিক ফলাফল পেতে পারেন। নিরলস প্রচেষ্টায় সফলতা আসবেই।
মিথুন : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের সাহায্যে কোনো সারমেয়র বা মার্জারের জীবন রক্ষা পাবে। বন্ধুবান্ধবী বা কোনো প্রতিবেশীর সাহায্য পাবেন।
কর্কট : শনিগ্রহের প্রভাবে জাতকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অনূঢ়াদের ল্যাবিয়ায় স্ফোটক দেখা দিতে পারে, ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
সিংহ : কেতুর প্রভাবে দূরের যাত্রা শুভ। পথিমধ্যে তঞ্চকের কারণে পুলিশের সহায়তা নিতে হতে পারে। তবে আপনার কষ্টার্জিত অর্থ হারানোর ভয় নেই।
কন্যা : ব্যবসামন্দার ফলে প্রাতিষ্ঠানিক ঋণ পরিশোধে জাতকের সমস্যা দেখা দিতে পারে। তবে রাজপরিবারের কারও সাহায্যে এ যাত্রা উতরে যাবেন।
তুলা : আকাশপ্রযুক্তির ব্যবহারে তস্করের বাধা পেতে পারেন। প্রতারণার জালে জড়াতে পারেন। তবে প্রশাসনের সুদৃষ্টিতে এ সমস্যার সমাধান হবে।
বৃশ্চিক : স্ত্রীর শীতলতা জাতকের মনঃপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কেতুর কারণে সহায় সম্পত্তির বাগবাটোয়ারা এ সপ্তাহে না করাই ভালো।
ধনু : সীমানার অদর্শনে রবির ভ্রমণপথে অন্তরীক্ষের অবস্থার ফলে জাতকের, অসূচি অপ্সরীর কুপ্রস্তাবে সাড়া না দেওয়া উত্তম। শারীরিক সমস্যা হতে পারে।
মকর : জলপথে বিদেশযাত্রায় প্রাকৃতিক দুর্যোগের ফলে ভিন্ন কোনো বন্দরে আটকা পড়তে পারেন। ঈশ্বরের কৃপায় ধৈর্য ধরুন, সমাধান আসবে।
কুম্ভ : পরিবারের সদস্যের সম্পত্তি বিক্রয়ের পরামর্শে আত্মীয়স্বজন উৎসাহ জোগাতে পারে। ভুংগাশের উচ্চমার্গে অবস্থানের ফলে সম্পত্তি বিক্রয় অশুভ।
মীন : অনূঢ়া যুবতীরা বিপরীত লিঙ্গের প্ররোচনায় সাড়া দেবেন না। এরা আপনার চোখের জল মোছার সুযোগে নিজের স্বার্থ হাসিল করে সটকে পড়বে।
