চাকরি

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৩৭ পিএম

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন

কাউন্সিল (বিএসি)

পদ ও যোগ্যতা : প্রুফ রিডার ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা সমমান ডিগ্রি পাস। এমএস ওয়ার্ড, ইউনিকোড ও বেসিক ডাটাবেজের কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। সহকারী হিসাবরক্ষক ১ জন। বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি। এমএস ওয়ার্ড, ইউনিকোড ও বেসিক ডাটাবেজের কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক ১ জন। এইচএসসি বা সমমান পাস কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ক্যাটালগার ১ জন। এইচএসসি বা সমমান পাস। এমএস ওয়ার্ড, ইউনিকোড ও বেসিক ডাটাবেজের কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ডাটা এন্ট্রি অপারেটর ১ জন। এইচএসসি বা সমমান পাস। এমএস ওয়ার্ড, ইউনিকোড ও বেসিক ডাটাবেজের কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ১০ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। বার্তাবাহক ১ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। কম্পিউটার অপারেটর ৬ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। বেতনক্রম: ১১২০০-২৬৫৯০ টাকা। ২৭ মার্চ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। একই তারিখে প্রোগ্রামার পদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর। (http://bac.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৬ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.bac.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি), বিএসএল অফিস কমপ্লেক্স-২ (তৃতীয় তলা), ১ মিন্টো রোড, রমনা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ মার্চ ২০২২, পৃষ্ঠা ৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

পদ ও যোগ্যতা : মেকানিক ১৫৮ জন। এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। ১ মার্চ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://dphe.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.dphe.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ১৪ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৪ মার্চ ২০২২, পৃষ্ঠা ৪

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত