সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ৫ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে দ্রুত পাঠযোগ্য সুবিধাসহ ‘কন্টাক্টলেস ভিসা ইএমভি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের (ভিসা পে ওয়েভ)’ আনুষ্ঠানিক উদ্বোধন করে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন উপস্থিত থেকে কন্টাক্টলেস ভিসা ইএমভি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের (ভিসা পে ওয়েভ)’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই কার্ড দিয়ে লেনদেন এখন আরও সুরক্ষিত, সুবিধাজনক এবং দ্রুততর হবে। গ্রাহকরা এখন প্রতি লেনদেনে ৩ হাজার টাকা পর্যন্ত মার্চেন্ট আউটলেটে সহজেই স্পর্শমুক্ত লেনদেন করতে পারবেন। পিওএস টার্মিনালে কার্ড প্রবেশ না করিয়ে পিন ছাড়া গ্রাহক শুধুমাত্র একটি সাধারণ ট্যাপের মাধ্যমে অর্থ প্রদান বা লেনদেন করতে পারবেন। সাউথইস্ট ব্যাংক কন্টাক্টলেস ভিসা ইএমভি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড দিয়ে সারা বিশ্বে ভিসা এটিএমে নগদ উত্তোলন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দ্রুত অ্যাকাউন্ট অ্যাক্সেস, ভিসা মানি ট্রান্সফার, আন্তর্জাতিক এবং স্থানীয় কেনাকাটাসহ যাবতীয় লেনদেনের সব সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকদের আরও উন্নততর সেবা নিশ্চিত করতে নতুন ভিসা কুইক রিড কার্ড ডিজাইন চালু করেছে সাউথইস্ট ব্যাংক। বিজ্ঞপ্তি
