বুয়েট বিশেষজ্ঞ দলের জিপিএইচ প্ল্যান্ট পরিদর্শন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৫৩ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক প্রযুক্তি সমৃদ্ধ প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেছে বুয়েটের ছয় সদস্যের প্রতিনিধিদল।

বুয়েটের বস্তু ও ধাতব প্রকৌশল বিভাগের প্রফেসর ড. ফাহমিদা গুলশানের নেতৃত্বে প্রতিনিধিদল পণ্যের গুণগত মানের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন। কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা বিষয়ে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে বিশদ আলোচনা করেন।

এ সময় জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, আরঅ্যান্ডডি বিভাগের ডিজিএম ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, বুয়েটের বস্তু ও ধাতব প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.  মো. মোক্তাদির বিল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং বুয়েট কর্তৃপক্ষের উপস্থিতিতে পণ্যের মানোন্নয়ন ও গবেষণার লক্ষ্যে বুয়েট ও জিপিএইচ ইস্পাত এক সমঝোতা স্বাক্ষর করে। এরই ধারাবাহিকতায় এই প্রথমবারের মতো বুয়েট প্রতিনিধিদল প্ল্যান্ট পরিদর্শন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত