সাবধানী শুরুর পর প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ওপেনিং জুটি ভাঙলেন পেসার খালেদ আহমেদ। দলীয় ৫২ রানে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দী হন সারেল এরউই (২৪)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোর্ট এলিজাবেথ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে দ. আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন ওপেনার-অধিনায়ক ডিন এলগার (৩৮) ও কিগান পিটারসেন (৪)।
সফরকারীদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের একাদশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল ও স্পিনার তাইজুল ইসলাম।
তবে একাদশে পরিবর্তন আনেনি প্রোটিয়ারা। দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তামিমকে জায়গা ছেড়ে দিয়েছেন ওপেনার শাদমান ইসলাম। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন তাইজুল।
ডারবানে সিরিজের প্রথম টেস্ট জিতে নেয় দ. আফ্রিকা। হোয়াইটওয়াশ এড়াতে হলে পোর্ট এলিজাবেথ টেস্ট জিততে হবে টাইগারদের।
