চাকরি

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০:৩৭ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার ১ জন। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটারের কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২৭ র্মাচ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://rdcd.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল ২০২২ বিকেল ৫ট পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.rdcd.gov.bd) এই ওয়েবসাইট থেকে।  যোগাযোগ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, প্রশাসন ১ শাখা।

            সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৫ মার্চ ২০২২, পৃষ্ঠা ৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

পদ ও যোগ্যতা :  নিরাপত্তা প্রহরী ১ জন। জেএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ মার্চ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://brta.teletalk.com.bd) অথবা www.brta.gov.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সদর কার্যালয়, বিআরটিএ ভবন, নতুন বিমান বন্দর সড়ক, বনানী, ঢাকা।

            সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৮ মার্চ ২০২২, পৃষ্ঠা ৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ১ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://moewoe.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ বিকেল ৫ট পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.probashi.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

            সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ মার্চ ২০২২, পৃষ্ঠা ৬

            গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত