গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও স্বাচ্ছন্দ্যময় করতে মোবাইল অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে কুইক রেসপন্সভিত্তিক (কিউআর) লেনদেন চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা মার্চেন্ট পয়েন্টগুলোতে থাকা ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের কিউআর স্ক্যান করে তাৎক্ষণিক লেনদেন করতে পারবেন। ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট এবং ক্রেডিট কার্ডধারীরা মোবাইল অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে কিউআর লেনদেন সহজ, দ্রুত এবং নিরাপদ। এই সুরক্ষিত প্রক্রিয়ায় ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে নিশ্চিত হয়ে পেমেন্ট করা হয়। ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে কিউআরভিত্তিক লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছে একমাত্র ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তি
×
