কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোর ঘোষণা রাশিয়ার

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৪:১৩ পিএম

রাশিয়ায় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে রাশিয়া।

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ক্রজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি সীমান্ত শহরের একটি কারখানায় আঘাত করেছে, যেখানে তারা প্রতিরক্ষা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এই প্ল্যান্টে হামলার মাধ্যমে তাদের দূর ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করা হয়। 

রাশিয়ায় করা ইউক্রেনীয়দের হামলার প্রাতিশোধ নিতে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু হয়েছে। এ রকম ‘সন্ত্রাসী হামলা’ বা ‘নাশকতার কাজে’র প্রতিশোধের জন্য হামলা আরও তীব্রতর হবে বলে সতর্ক করেছে রাশিয়া।

গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকা সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত